নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ শুক্রবার যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর পক্ষ থেকে এক বৈঠক এর আয়োজন করা হয়৷ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর নেতা বিজয় কৃষ্ণ সাহা৷ যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর নেতা বিজয় কৃষ্ণ সাহা জানান, সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ বিবৃতির তীব্র বিরোধিতা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত কয়েকদিন আগে যে কথা বলেছিলেন তারও ইতি টেনে দিয়েছে এই উপদেষ্টা কমিটি গঠন করে৷ এর দ্বারা স্পষ্ট ১০,৩২৩ এর সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন৷ তারই প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সকাল ১১ টায় আগরতলা প্যারাডাইস চৌমুনিতে ১০,৩২৩ -এর শিক্ষক-শিক্ষিকারা সমবেত হবে৷ ঐদিন সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে জবাব চাওয়া হবে৷ আর যদি রাজ্য সরকার এর মধ্যে ১০,৩২৩ -কে বিদ্যালয় মুখী করে তাহলে আর কোন সমস্যা থাকবে না বলে জানান বিজয়কৃষ্ণ সাহা৷ এদিন রাজ্যে ১০,৩২৩ এর অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান বিজয়কৃষ্ণ সাহা৷
2023-01-13

