উদয়পুরে ক্রিকেট কে বি আই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনুর্ধ ১৫ ইন্দিরা ঘোষ স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার জামজুরি কোচিং সেন্টার মুখোমুখি হয় কে বি আই সিসি দলের। ম্যাচে কেবি আই সিসি দল ৩৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো জামজুরি কোচিং সেন্টারকে। প্রথমে ব্যাট করতে নেমে কেবিআই সিসি দল ৪৪.৪ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৮৫ রান। দলের হয়ে শান্ত সাহা সর্বাধিক ৫৭ রান করে। ৭৮ বলে ১০ টি চারের সাহায্যে এই স্কোর গড়ে। এছাড়া ব্যাট হাতে শ্রীমন দেবনাথ ৩২, শুভম দেবনাথ ১৪, সুপ্রতিম দেবনাথ ১০, রাজদীপ ঘোষ ১৬ রান করে। বল হাতে জামজুরির পক্ষে দীপরাজ দাস ৪৫ রানের ব্যবধানে ৫ টি উইকেট পায়। এছাড়া শুভজিত বর্ধন ১৯ রানে দুটি এবং সৌরভ দে একটি উইকেট দখল করে। জয়ের জন্য জামজুরি কোচিং সেন্টারের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৬ রানের। যাকে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৮ ওভারে দশ উইকেটের বিনিময়ে ১৪৮ রানই করতে সক্ষম হয়। দলের হয়ে শুভজিত বর্ধন ২২, দীপ্তনু দাস ১৮, বিরজিত দাস ১৪ রানই করতে সক্ষম হয়। বলে কে বি আই সিসির হয়ে দুর্দান্ত বল করে সাগর দেবনাথ। সাগর ৫ রানে ৪ টি উইকেট তুলে বিপক্ষের কোমড় ভেঙ্গে দেয়। এছাড়া জিৎ সরকার দুটো এবং একটি করে উইকেট দখল করে আফতাব চৌধুরী ও সমীরণ দেবনাথরা। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো কে বি আই সিসি দল।