তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।। বুধবার তেলিয়ামুড়ায় বিজেপির জনবিশ্বাস যাত্রায় সামিল হচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তী। ওইদিন তেলিয়ামুড়ায় আয়োজিত সভায় বক্তব্য রাখবেন তিনি। এজন্য চলেছে ব্যাপক প্রস্তুতি। বিজেপির তারকা প্রচারের প্রস্তুতি চলছে জোর কদমে।
বিজেপি জনবিশ্বাস যাত্রার রথ ১০ জানুয়ারি তেলিয়ামুড়ায় এসে পৌছেছে। ১১ জানুয়ারি সকাল ১০ টায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হলের প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। আজ মিঠুন চক্রবর্তীর সভার প্রস্তুতি সরোজমিনে খতিয়ে দেখতে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। দলের পক্ষ থেকে প্রস্তুতিতে কোনও প্রকার খামতি রাখতে চাইছে না। এদিনের এই জনসভাকে সাফল্য মন্ডিত করে তুলতে সকল অংশের মানুষের উদ্যেশ্যে আবেদন রেখেছেন মুখ্য সচেতক কল্যানী রায়। এদিকে, মিঠুন চক্রবর্তী আগামীকাল মজলিশপুরেও সভা করবেন।

