News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অস্ত্র সহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পুলিশের জালে 
Image

ত্রিপুরায় অস্ত্র সহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পুলিশের জালে 

আগরতলা, ৩ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ঘোষণার হাতে কয়েকটা দিন বাকি রয়েছে। এরই মধ্যে তৃণমূল ব্লক সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অস্ত্র সহ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নির্মল দত্ত(৩০)-কে আটক করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও নেওয়া হয়েছে। ঊনকোটি জেলায় কুমারঘাট মহকুমায় সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে নিতাই দত্তের বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা নাগাদ নিতাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। কুমারঘাট থানার পুলিশ এবং টিএসআরের যৌথ অভিযানে নিতাই দত্তের ছেলে নির্মল দত্তের ঘর থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি এয়ার গান ও এক বাক্স প্যালেট মিলেছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ নির্মল দত্তকে আটক করেছে। সাথে তাঁর বাবা নিতাই দত্তকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এসডিপিও কমল দেববর্মার দাবি, পুলিশী জেরায় নির্মল দত্ত স্বীকার করেছেন, ওই অস্ত্র তিনি বিহার থেকে এনেছেন। বিহার থেকে অস্ত্র আনার পেছনে আসল উদ্দেশ্য খুঁজে বের করার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাঁকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top