কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নমামি গঙ্গে মিশনে যোগ দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বৃহস্পতিবার রাতেই কলকাতা পৌঁছবেন।
সরকারি সূচি অনুযায়ী, যোগী আদিত্যনাথ রাত ৮টায় দমদম বিমানবন্দরে নামবেন। সেখানে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো তাঁকে স্বাগত জানাবেন। একইভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণো রাত ৯টা ২৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন। তাঁকেও স্বাগত জানাবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো । এছাড়াও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে স্বাগত জানাবেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। নমামি গঙ্গে মিশনের একটি সভা শুক্রবার গার্ডেন রিচে নৌবাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত হবে, যেখানে এই সমস্ত নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও এতে অংশ নেবেন বলে জানা গেছে ।

