News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগের সরকার বিভাজন এবং শাসনের রাজনীতিতে বিশ্বাসী ছিল ঃ মুখ্যমন্ত্রী
Image

আগের সরকার বিভাজন এবং শাসনের রাজনীতিতে বিশ্বাসী ছিল ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ আগের সরকার বিভাজন এবং শাসনের রাজনীতিতে বিশ্বাসী ছিল৷ তারা এখন অপর দলের সঙ্গে মিলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবার যৌথ বিবৃতি দিচ্ছে৷ মঙ্গলবার জিরানীয়া এবং টাকারজলায় একাধিক নব নির্মিত ভবনের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ মুখ্যমন্ত্রীর হাত ধরে টাকারজলায় এক হাজার মেট্রিক টন ধানের গোডাউন ও কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন হয় মঙ্গলবার৷ উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা,  সিপাহী জেলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ জেলা এগ্রিকালচার দপ্তরের আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রী উদ্বোধন শেষে জানান এলাকার জনজাতিরা দীর্ঘদিন যাবত তাদের উৎপাদিত ধান বিক্রির জন্য বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হতো৷  কোথাও সঠিক ন্যায্যমূল্য পেত না৷ বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে  এর নিরসন ঘটিয়েছে৷  টাকারজলায় ১০০০ মেট্রিক টন ধানের গোডাউন ও জ্ঞানার্জন কেন্দ্রটি উদ্বোধনের ফলে উপকৃত হবেন এলাকার জনজাতি পরিবার গুলি৷ কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে জনজাতিদের উন্নয়ন ঘটাচ্ছে৷ মানুষের মৌলিক সমস্যা দূর করতে চায় সরকার৷ একই সঙ্গে টাকারজলায় প্রথম বারের মত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top