নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মঙ্গলবার রাজধানীতে ধন্যবাদ র্যালি করল ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশান৷ রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই রেলি৷ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সদের জন্য মঙ্গলবার রাজ্য সরকার ১২ শতাংশ ডি.এ ও ডি.আর ঘোষণা দেয়৷ রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানীতে ধন্যবাদ র্যালী করল ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশান৷ রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র্যালি৷ ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশানের সম্পাদক অজয় পাল জানান রাজ্যের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ ১২ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এইটা একটা ঐতিহাসিক ঘটনা৷
2022-12-27

