News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়ায় বীজ সংরক্ষণাগারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
Image

কলমচৌড়ায় বীজ সংরক্ষণাগারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ ডিসেম্বর৷৷ কৃষক জ্ঞানার্জন কেন্দ্র ও ধান ও বীজ সংরক্ষণাগারের দুটি নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন হয় রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে৷  মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান এবং ২০০ মেট্রিক টন ক্ষমতার সম্পূর্ণ বীজ সংরক্ষণাগরের ফলক উন্মোচন করেন৷শনিবার বক্সনগর ব্লকের  অন্তর্গত কলমচৌড়ায় উদ্বোধন হয় এই নব নির্মিত পাকা বাড়ির৷ উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান  শাহ আলম এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য ও ত্রিপুরা কৃষি ডিরেক্টর স্বর্ণেন্দু দাস সহ অন্যান্যরা৷ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান এবং ২০০ মেট্রিক টন ক্ষমতার সম্পূর্ণ বীজ সংরক্ষণাগরের ফলক উন্মোচন করেন৷ মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পূর্বের সরকারের জামানায় রাজ্যের কৃষি যন্ত্রপাতি রাজ্যের কৃষকরা পেতনা৷ চোরাপথে বাংলাদেশ পাচার হতো৷ এখন তা আর হয় না৷ বিগত সরকারের আমলে স্বজন পোষণের  মাধ্যমে নেতাদের ঘরেই সামগ্রী চলে যেত৷ বর্তমানে সরকারের মধ্যে কোন বিভেদ, বৈষম্য বলতে কিছুই নেই৷
এদিকে, শনিবার পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে উদ্বোধন হলো বিশালগড় আর ডি ব্লকের সম্মুখে বাইপাসে নির্মিত ওয়েসাইড এমেনিটি হাউস এবং ’বিশালগড় এর বিশাল হৃদয়’ খ্যাত সেলফি পয়েন্টের৷ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুরাগ সেন সহ অন্যান্যরা৷ পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যের পর্যটন ক্ষেত্রে ঢালাও হারে উন্নয়ন করা হয়েছে৷ পর্যটন ক্ষেত্র গুলোর পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে৷ 

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top