News Flash

  • Home
  • খেলা
  • আম্পায়ারিং পরীক্ষায় বসতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের সুযোগ
Image

আম্পায়ারিং পরীক্ষায় বসতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের সুযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আম্পায়ারিং ও ম্যাচ তদারকির দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই। যদিও তা সরাসরি নয় অন্য উপায়ে অর্থাৎ আম্পায়ারিং সেমিনার এবং পরীক্ষার মাধ্যমে নিযুক্তি দিতে চলেছে রিটায়ার্ড ক্রিকেটারদের। মোটকথা, অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা পুরুষ-মহিলা উভয় ক্ষেত্রেই যারা  সুচিন্তিত মতামত এবং পরামর্শ দিতে পারবেন, এর জন্য সেমিনার ও পরীক্ষার মাধ্যমে নিজেদের বাছাইকৃত করে তুলতে হবে। অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা যাঁরা এখনও আম্পায়ারিং এর কাজে এবং বিসিসিআইয়ের ম্যাচগুলোতে অফিসিয়েটিংয়ের কাজে পূর্ণ সময়ের জন্য নিয়োজিত হতে আগ্রহী তাদেরকে আম্পায়ার লেভেল ওয়ান এবং লেবেল টু কোর্সে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে তাঁদেরকে নির্বাচিত করা হবে। উপযুক্ত প্রার্থীদের নিজেদের প্রোফাইল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে শেয়ার করতে বলা হয়েছে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের কিছু শর্ত রয়েছে, যেমন বিসিসিআই পরিচালিত অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩,২৫ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নূন্যতম দশটি ম্যাচ খেলেছেন এমন হতে হবে। তবে সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর এবং মিজোরামের ক্ষেত্রে নূন্যতম পাঁচটি ম্যাচ খেলেছেন এমন হলেও আবেদন করতে পারেন। বয়সের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। প্রথমত, জানুয়ারিতে আহমেদাবাদে বিসিসিআই আয়োজিত তিন দিনের সেমিনারে অংশ নিতে হবে। পরে নির্ধারিত সূচি অনুযায়ী আম্পায়ারিং পরীক্ষা দিতে হবে। বিসিসিআই প্রেরিত বার্তা অনুযায়ী টিসিয়ে থেকে এ খবর প্রকাশ করা হয়েছে। উপযুক্ত প্রার্থীরা অবশ্যই এ বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top