News Flash

  • Home
  • বিদেশ
  • বড় সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ কখনও সিগারেট কিনতে পারবে না
Image

বড় সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ কখনও সিগারেট কিনতে পারবে না

ওয়েলিংটন, ১৪ ডিসেম্বর (হি.স.) : দেশকে ধাপে ধাপে ধূমপান মুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড সরকার । সেখানে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ কখনও সিগারেট কিনতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে এমন একটি আইন পাস করেছে নিউজিল্যান্ড। এতে করে ধাপে ধাপে নিউজিল্যান্ডে ধূমপায়ীর সংখ্যা শূন্যে নেমে আসবে।

নিউজিল্যান্ড আগামী বছর থেকে প্রায় সম্পূর্ণরূপে তামাক নিষিদ্ধ করবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত যে আইনটি পাস করা হয়েছে, তার অর্থ হল- নিউজিল্যান্ডে ২০০৮ সালের পরে জন্ম নেওয়া কেউ আর কখনওই সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না।

এর মানে হচ্ছে, তামাক কিনতে সক্ষম বা অনুমতি আছে এমন লোকের সংখ্যা প্রতি বছর কমতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০৫০ সালের মধ্যে ৪০ বছর বয়সীরা সিগারেট ক্রয় যোগ্য বলে বিবেচিত হবে না।

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল দেশটির পার্লামেন্টে এই বিলটি উত্থাপন করেছিলেন। তিনি বলছেন, এ আইন পাশের ফলে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করবে এবং ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসার প্রয়োজন হবে না। ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পাঁচ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বাঁচাতে পারবে।-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026

কেনিয়ার প্রেসিডেন্ট রুটোর সঙ্গে বৈঠকে মোদি, গ্লোবাল সাউথের স্বার্থে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারত ও কেনিয়ার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026

ইরান চুক্তি নিয়ে প্রশ্ন ভারতীয়-মার্কিন কংগ্রেসম্যানের, ‘মূল নিরাপত্তা উদ্বেগের সমাধান হয়নি’

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান সুহাস সুব্রামান্যম। তাঁর…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top