জয়পুরে ওষুধের দোকানে হামলা ও টাকা লুঠে যুক্ত দুই দুষ্কৃতী গ্ৰেফতার

বাঁকুড়া, ৬ডিসেম্বর (হি. স.) : ওষুধের দোকানে হামলা চালিয়ে নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী।এই ঘটনায় বাঁকুড়ার জয়পুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুষ্কৃতী দুজন দোকানদারকে মারধোর করে টাকা ও মোবাইল ছিনতাই করে গা ঢাকা দেয়।অভিযোগ পাওয়ার পর জয়পুর থানা ও সিআই ডি তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে আসামীদের পোট্রেট পার্লের সাহায্যে অবয়ব তৈরী করে তল্লাশি শুরু করে সিআইডি ও পুলিশ।তল্লাশী তে দুজন সন্দেহভাজনকে গ্ৰেফতার করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত দুজন নিজেদের অপরাধ স্বীকার করে নেয়।তাদের জেরার সূত্রে পুলিশ মোবাইল ফোন সহ ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে।এদিন অভিযুক্ত দুজনকেই বিষ্ণুপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।