News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনসিপি-তে যাচ্ছি না, পি সি চাকোর সঙ্গে এ বিষয়ে আলোচনাই হয়নি : শশী থারুর
Image

এনসিপি-তে যাচ্ছি না, পি সি চাকোর সঙ্গে এ বিষয়ে আলোচনাই হয়নি : শশী থারুর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): এনসিপি-তে যাচ্ছি না, পি সি চাকোর সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনাই হয়নি। বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর নিজেই। সোমবার কেরলের কান্নুরে এনসিপি-র কেরল সভাপতি পি সি চাকো বলেছিলেন, “কংগ্রেস সাংসদ শশী থারুর যদি এনসিপিতে আসেন, আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাব। কংগ্রেস দল তাঁকে প্রত্যাখ্যান করলেও শশী থারুর তিরুবনন্তপুরমের সাংসদ হিসেবেই থাকবেন। আমি জানি না কেন কংগ্রেস থারুরকে উপেক্ষা করছে।”

পি সি চাকোর এই মন্তব্যের প্রেক্ষিতে এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী থারুর বলেছেন, “আমি যদি সেখানে (এনসিপি) যাই তবেই তো আমাকে স্বাগত জানাতে হবে। কিন্তু, আমি এনসিপিতে যাচ্ছি না। পি সি চাকোর সঙ্গে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়নি।”

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top