News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে দূষণ একধাক্কায় অনেকটাই বাড়ল, মাউন্ট আবুতে গাড়িতে জমল বরফ
Image

দিল্লিতে দূষণ একধাক্কায় অনেকটাই বাড়ল, মাউন্ট আবুতে গাড়িতে জমল বরফ

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী দিল্লি। শীতের আগমণের সঙ্গে সঙ্গে দিল্লি বাতাস আরও খারাপ হয়ে উঠেছে, শনিবার সকালে দিল্লিতে ঠাণ্ডা যেমন ছিল, তেমনই ছিল দূষণ। দিল্লির আকাশ ও বাতাস ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। এদিন ভোরের দিকে দূষণ বেশি ছিল রাজধানী দিল্লিতে, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানীর রাজপথ। বেলা বাড়তেই অবশ্য ধোঁয়াশা কেটে যায়।

এদিন সকালে দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩২, যা খুবই খারাপ পর্যায়ের মধ্যে পড়ে।
বিজয় চক থেকে ইন্ডিয়া গেট, কর্তব্য পথ থেকে হুমায়ুন রোড-সর্বত্রই এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতাও একেবারে তলানিতে পৌঁছে যায়। ফলে অস্বস্তি অনুভব করেছেন দিল্লীবাসী।

এদিকে, শীত জাঁকিয়ে পড়েছে মরুরাজ্য রাজস্থানে। সেখানকার মাউন্ট আবুতে শনিবার সকালে গাড়ির ওপর বরফের আস্তরণ পড়ে থাকতে দেখা যায়। শীত থেকে বাঁচতে আগুনই এখন ভরসা সেখানকার বাসিন্দাদের। রাজস্থানের অন্যত্রও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top