অনভিপ্রেত শব্দ ব্যবহার মোটেও সুস্থ রাজনীতির লক্ষণ নয় : রাজনাথ সিং

আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অনভিপ্রেত শব্দ ব্যবহার করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সে জন্য ইতিমধ্যেই খাড়গের সমালোচনা করেছে বিজেপি। এবার নিন্দা করলেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। রাজনাথের মতে, অনভিপ্রেত শব্দ ব্যবহার মোটেও সুস্থ রাজনীতি নয়।

বুধবার গুজরাটের আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং বলেছেন, কংগ্রেস অনভিপ্রেত শব্দ ব্যবহার করছে। এই ধরনের শব্দ ব্যবহার সুস্থ রাজনীতির লক্ষণ নয়। কংগ্রেস প্রধান খাড়গে প্রধানমন্ত্রীর উদ্দেশে যে শব্দগুলি ব্যবহার করেছেন তা কেবল তাঁর মানসিকতাই নয়, সমগ্র কংগ্রেসের মানসিকতার ফলাফল।