News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে দক্ষ করে তোলা হচ্ছে ঃ মৎস্যমন্ত্রী
Image

মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে দক্ষ করে তোলা হচ্ছে ঃ মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  রাজ্যের মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষে দক্ষ করে তোলা হচ্ছে৷ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার অগ্রাধিকার দিয়েছে৷ যাতে রাজ্যে মাছের চাহিদা রাজ্যে উৎপাদিত মাছের দ্বারাই পূরণ করা সম্ভব হয়৷ আজ অমরপুর মহকুমার অম্পি ব্লকের ছেছুয়া বাজারে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং একথা বলেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া, মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দীন আহমেদ, অমরপুর মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস, গোমতী জেলার মৎস্য দপ্তরের উপধিকর্তা সুুজিত দাস প্রমুখ৷ অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যে মাথাপিছু মাছের চাহিদা পূরণ করার জন্য সরকার কাজ করছে৷ মৎস্যচাষিদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে৷ এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে উৎসাহ দেবে৷ অনুষ্ঠানে বিধায়ক রি’ত দাস বলেন, বর্তমান সরকার উন্নয়ন কর্মসূচি রূপায়ণে দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে৷ বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া বলেন, সরকার রাজ্যকে মৎস্যচাষে স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নিয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দীন আহমেদ৷ উল্লেখ্য, এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লক্ষ টাকা৷

Releated Posts

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top