স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে সাত ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  ভারতের স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাঁদের স্মরণ করা এবং শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে৷ আগামী ৭ ডিসেম্বর সকাল ১১ টার সময় আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হবে৷ স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে আমন্ত্রণ করে সম্মান জানানো হবে৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আহ্বায়ক স্বপন বণিক৷ তিনি জানান এ স্বাধীনতার সংগ্রামীদের বড় ভুমিকা রয়েছে দেশ স্বাধীনের ক্ষেত্রে৷ তাই তাদের অবর্তমানও পরিবারকে আমন্ত্রণ জানিয়ে সন্মান জানানো পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ত্রিপুরার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে৷