News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বভারতীতে অব্যাহত ছাত্র আন্দোলন ও বিক্ষোভ
Image

বিশ্বভারতীতে অব্যাহত ছাত্র আন্দোলন ও বিক্ষোভ

বীরভূম, ২৫ নভেম্বর (হি. স.) : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলছেই। শুক্রবার এই আন্দোলন ৩ দিনে পড়ল। বিশ্বভারতী উপাচার্যের বাড়ি সামনে বিক্ষোভে পড়ুয়ারা। উপাচার্যের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে প্যান্ডেল বেঁধে বিক্ষোভ চালাচ্ছেন বিশ্বভারতীর পড়ুয়ারা।

বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারনের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়াদের একাংশ। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যকে অপসারণের দাবিতে বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

বুধবার উপাচার্যের অফিসে ঢুকতে গেলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে হাতাহাতি বেধে যায় নিরাপত্তারক্ষীদের। বিশ্ববিদ্যালয়ের অফিসে ঘেরাও করে রাখা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর, বুধবার গভীর রাতে শাবল-গাঁইতি দিয়ে গেটের তালা ভেঙে উপাচার্যর অফিসের ভিতরে ঢোকেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তারপর পুলিশ এসে, রাত তিনটে নাগাদ নিয়ে যায় উপাচার্যকে।

উপাচার্য ঘেরাওমুক্ত হওয়ার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চ বেধে শুরু হয় অবস্থান- বিক্ষোভ। কিন্তু, সেই মঞ্চে বসতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মঞ্চ খুলে দেওয়া হয়। তারপর সেখান থেকে ১০০ মিটার দূরে ফের মঞ্চ বেধে ফের অবস্থানে বসেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্যর নামে একাধিক পোস্টার লাগানো হয়। অন্যদিকে, ছাত্র বিক্ষোভের জেরে উপাচার্যের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

পড়ুয়াদের অভিযোগ, অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য পদে বসার পর থেকে বিশ্বভারতীর ঐতিহ্য ও আদর্শ কলুষিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনকারী পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের বেছে বেছে কখনও সাসপেন্ড কখনও বা বহিষ্কার করা হচ্ছে।

Releated Posts

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top