মেলাঘরে ট্রিপার গাড়ির সাথে সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  ট্টিপার গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর৷ ঘটনা বৃহস্পতিবার সকালে মেলাঘরের ইন্দিরা নগর পচার মার ঘাট এলাকায়৷
জানা যায় টিআর-০১এইউ-১৬৬৩ নাম্বারের ট্রিপার গাড়িটি কলমক্ষেত থেকে সোনামুড়া আগরতলা মূল সড়কে ওঠার সময় সোনামুড়া থেকে আসা টিআর-০১-কিও-৯২৬৯ নাম্বারের বাইকের সাথে মুখমুখি সংঘর্ষ ঘটে৷ এতে মৃত্যু হয় বাইক আরোহীর৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে দেন৷ নিহত বাইক আরোহীর পরিচয় জানা যায়নি বলে জানান দমকল বাহিনীর এক কর্মী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷