News Flash

  • Home
  • খেলা
  • লালবাহাদুর ব্যায়ামাগারে ফুটবলারদের জার্সি প্রদান
Image

লালবাহাদুর ব্যায়ামাগারে ফুটবলারদের জার্সি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। কম সময়ের মধ্যে টিম অনেকটাই তৈরি। তবে আরও একটু সময় পেলে খেলোয়ারদের মধ্যে বোঝাপড়ার মাত্রাটা একটু অন্যরকম হতো। এরপরও প্রত্যাশা করা হচ্ছে মাঠে টিম ভালোই খেলবে। সাফল্যের লক্ষ্যে পৌঁছতে পারবে বলেই কোচ এবং কর্মকর্তাদের প্রত্যাশা আসন্ন দু দুটি টুর্নামেন্টেই ফুটবল টিমকে নিয়ে সাফল্যের প্রত্যাশা দেখছে লাল বাহাদুর ব্যায়ামাগার। টিএফএ আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই লাল বাহাদুর ব্যয়ামাগার খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। লাল বাহাদুর ব্যয়ামাগার প্রাঙ্গনে আজ সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠান খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট প্রণব সরকার, সম্পাদক অমল দেববর্মা, কোচ খোকন সাহা, টীম ম্যানেজার দেবায়ন বণিক সহ ক্লাবের বরিষ্ঠ অভিভাবকরাও উপস্থিত ছিলেন। স্পন্সরর প্রগ্রেসিভ টাটা মোটরস, বিজয়া প্যালেস, কেয়ার মেডিকেল সেন্টার এর কর্ণধার ও প্রতিনিধি বর্গও উপস্থিত ছিলেন। লাল বাহাদুর ব্যয়ামাগার দলের ফুটবলাররা হলো
প্রতাপ সিং জমাতিয়া, মনজিৎ সিং বড়ুয়া, অনন্ত বিজয় জমাতিয়া, তাইফ্রু মগ, রোনাল্ডো দেববর্মা, গিডিয়ন ডারলং, পহর জমাতিয়া, পেমবা রাই, লকপা তামাং, রাহুল খোকুর, জেসি, ম্যাক লালথান জুয়াবা, শাসন কুমার জমাতিয়া, বিপুল দেববর্মা, রজনীকান্ত ত্রিপুরা, জন জমাতিয়া ও অনিমেষ দেববর্মা।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top