নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সত্যেন্দ্র জৈনের অসুস্থতা নিয়ে মজা করছে বিজেপি। তোপ দেগে বললেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া। জেলের ভিতরে সত্যেন্দ্র জৈনের ম্যাসাজ প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, মেরুদণ্ডে আঘাতের পর সত্যেন্দ্রকে ফিজিওথেরাপির পরামর্শ দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে তিহার জেল থেকে সত্যেন্দ্র জৈনের ভিডিও ফাঁস করার অভিযোগ এনে মনীশ সিসোদিয়া বলেছেন, মেরুদণ্ডের আঘাতের জন্য তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন। বিজেপিকে আক্রমণ করে মনীশ আরও বলেছেন, তাঁরা গুজরাট বিধানসভা নির্বাচন ও এমসিডি ভোটে হারতে চলেছেন, তাই সস্তার রাজনীতি করছেন। তাঁদের ইস্যু নিয়ে দিল্লিতে এমসিডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।

