তিপ্রা মথারা বাইক র্যালী মজশিপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷  আগামী ১২ নভেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভার আয়োজন করেছে তিপ্রা মথা দল৷ আর এই জনসভাকে সফল করতে বৃহস্পতিবার এডিসি-র সদর কার্যালয় খুমুলুঙ- এ বাইক র্যালী করে তিপ্রা মথা৷ ১০ মজলিশপুর কমিটির পক্ষ থেকে এই বাইক র্যালীর আয়োজন করা হয়৷ এদিন বাইক র্যালীটি মজলিশ পুর বিধানসভা এলাকা পরিক্রমা করে৷ র্যালীতে তিপ্রা মথার ১৭০ টি বাইক নিয়ে  কর্মীরা অংশ নেন৷