তেলিয়ামুড়ায় বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে র্যালী ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ ২০২৩ এ রাজ্য বিধানসভা নির্বাচন৷ সব রকম বাধা আক্রমণকে উপেক্ষা করে খোলস ছেড়ে রাস্তায় নামল প্রধান বিরোধী দল সিপিএম৷ বাম আমলে বিরোধী কংগ্রেস নির্বাচনে হেরে ঘরে ডুকে যাবার পর আবার নির্বাচন এলেই কয়েকদিন আগে ঘর থেকে বেরিয়ে আসে৷ তাও আবার টিকিট নিয়ে নিজেদের লড়াই কংগ্রেসের ঐতিহ্য৷কিন্তু সিপিএম নির্বাচনের অনেক আগেই এবার ময়দানে৷ আগামী নির্বাচনকে পাখির চোখ করে  ছাত্র যুব সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী ময়দানে নামলো তেলিয়ামূরায়৷ বুধবার তেলিয়ামুড়াতে সিপিআইএম দলের চারটি ছাত্র,যুব সংগটন এর ডাকে এক  দীপ্ত সমাবেশ হয়৷ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম এর পশ্চিমবঙ্গের নেত্রী  মীনাক্ষী মুখার্জী , সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিএম খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, সহ চারটি গণ সংগঠনের নেতৃত্বরা৷ সমাবেশের পূর্বে দলীয়কর্মীরা প্রথমে নেতাজি নগরস্থিত  কমিউনিটি হলের সামনে থেকে এক দীপ্ত রেলি   শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া বাজারে এসে সমাবেশের স্থলে জমায়েত হয়৷ এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটো৷ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে ,তার জন্যে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী, টি এস আর সহ পুলিশ এ ছয়লাপ ছিল৷ সমাবেশের শুরুতেই সিপিএম দলের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের সমালোচনায় মুখর হয়৷  সমাবেশের প্রধান বক্তা অর্থাৎ যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি ভাষণের শুরুতেই রাজ্য সরকারের কাজকর্মের তীব্র প্রতিবাদ জানান৷ তিনি বলেন, সিপিএম দলের নেতাকর্মীরা সাধারণ মানুষদের পাশে নিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম জারি রেখেছে৷ ৷ অন্যদিকে এদিনের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১৯ পরিবারের ৫৮ জন ভোটার সিপিএম দলে যোগদান করে৷ দল ত্যাগ করে আসা কর্মীদের সিপিএম দলে বরণ করে নেন  যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী এবং সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ তবে ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে  বামপন্থী চারটি সংগঠনের প্রায় হাজার দেড়েক মহিলা যুবাদের নিয়ে শক্তির মহড়া দিল সিপিএম৷