নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ দুষৃকতিকারীদের লাগানো আগুনে পুড়ে ছাই নদী লাখ এলাকায় মুদির দোকান৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় অগ্ণি নির্বাপক বাহিনীর ইঞ্জিন৷
রাজ্য বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের সন্ত্রাস ,হামলা হজ্জ্বতি, অগ্ণিসংযোগ, বোমাবাজি ততই বেড়ে যাচ্ছে৷ রাজনৈতিক নেতা-মন্ত্রীরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিনিয়ত দল পরিবর্তন করে থাকেন৷৷আর তার খেসারত দিতে হচ্ছে কর্মীদের৷ বিশালগড় উত্তর রাউৎখলা এলাকায় সিপিএম ও কংগ্রেসের রাজনৈতিক সন্ত্রাসের ফলে বোমাবাজী, গুলি কান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটেছে দোকানের মধ্যে অগ্ণি সংযোগের ঘটনা৷ বুধবার গভীর রাতে নদিলাখ এলাকার সিপিএম কর্মী নাসির মিয়ার দোকানে বুধবার রাতের অন্ধকান্ধকারে দুষৃকতিকারীরা আগুন লাগিয়ে দেয়৷আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সিপিএম কর্মী নাসির মিয়ার দোকান৷ জানা যায় বেশ কয়েকদিন আগেও নাসির মিয়ার দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয় দুষৃকতিকারী কিছু বখাটে যুবক৷ তার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে দুষৃকতিকারীরা তার দোকান পুড়ে ছারখার করে দেয়৷ বুধবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে প্রত্যক্ষদর্শীরা আগুন দেখতে পেয়ে খবর দেয় নাসির মিয়াকে৷নাসির মিয়া তার দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার সম্পূর্ণ দোকানটি৷ কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে নাসিম মিয়া৷ জানা যায় ,প্রায় লক্ষাধিক টাকার উপর মুদি মাল নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য মঙ্গলবার৷ বিশালগড় উত্তর রাউৎখলা নদীলাখ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত উঠছে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষৃকতিকারীরা আক্রমণ ততই বাড়িয়ে যাচ্ছে৷ ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন৷ পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷
2022-11-09

