News Flash

Image

ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ বিদ্যাসাগর এলাকায় পাকা বাড়ি নির্মাণের সময় উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক৷ আহত শ্রমিকের নাম অপু দেবনাথ৷ বাড়ি খয়েরপুর এলাকায়৷ জানা যায় অন্যান্য দিনের মত মঙ্গলবার বিদ্যাসাগর এলাকায় একটি পাকা বাড়ি নির্মাণ স্থলে যায় শ্রমিক অপু দেবনাথ৷  সেখানে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে যায় সে৷ বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে গুরুতর আহত শ্রমিক অপু দেবনাথকে উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় আই জি এম হাসপাতাল থেকে তাকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন শ্রমিক৷ যোগালির কাজ করত বলে জানা গেছে৷ এই বিষয়ে অন্যান্য শ্রমিকরা মুখ খুলতে নারাজ৷

Releated Posts

ছাওমনুতে জল ও বিদ্যুতের তীব্র সংকট, চরম দুর্ভোগে ৩৫টি পরিবার

আগরতলা, ৭ এপ্রিল : ধলাই জেলার ছাওমনু আরডি ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজা পাড়ায় দীর্ঘদিন ধরে জল ও…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top