News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক মৌলিক থেকে অৰ্জন করছে শক্তি : শক্তিকান্ত দাস
Image

ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক মৌলিক থেকে অৰ্জন করছে শক্তি : শক্তিকান্ত দাস

মুম্বই, ২ নভেম্বর (হি.স.) : ভারতীয় অর্থনীতি স্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক মৌলিক ও বাফার থেকে অৰ্জন করছে শক্তি। বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস। বুধবার ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সম্মেলনে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতীয় অর্থনীতি স্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক মৌলিক ও বাফারগুলি থেকে শক্তি অর্জন করছে। আইএমএফ অনুসারে, ভারত দ্রুত ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে একটি হতে চলেছে। আমরা মুদ্রাস্ফীতির প্রবণতা পর্যবেক্ষণ করছি। আমাদের নিরন্তর প্রচেষ্টা হল মুদ্রাস্ফীতির উপর ‘অর্জুনের নজর’ রাখা।

মঙ্গলবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পাইকারী ক্ষেত্রের জন্য পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা চালু করেছে। সরকারি বন্ডের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেট লেনদেনে এই মুদ্রা ব্যবহৃত হবে। এ প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন, সমগ্র অর্থনীতির কার্যকারিতার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী অর্জন হবে৷ রিজার্ভ ব্যাঙ্ক বিশ্বের খুব কম কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে যারা এই উদ্যোগ নিয়েছে৷ আমরা চেষ্টা করব এবং অদূর ভবিষ্যতে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (ডিজিটাল মুদ্রা) পূর্ণাঙ্গ পদ্ধতিতে চালু করব।”

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top