News Flash

Image

ছটপূজা উপলক্ষ্যে পাথারকান্দির বিভিন্ন স্থা‌নে ব্যাপক উচ্ছ্বলতা

পাথারকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : চড়া দ্রব্যমূল্যকে সঙ্গী ক‌রে প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থা‌নে ছট পূজার আ‌য়োজ‌নে মে‌তে‌ছেন শ্রদ্ধালুরা। শুক্রবার ভোর থে‌কে ছট পু‌জোর শুভারম্ভ হ‌য়েছে। চল‌বে আগামী সোমবার সকাল পর্যন্ত।

সূর্য‌দেবকে উপাসনার অনুপম এই উৎসব‌ এতদঅঞ্চ‌লের সনাত‌নি‌দের ম‌ধ্যে ব্যাপক প্রসার বিস্তার ক‌রে‌ছে। আগে তা ভারতের অবিভক্ত বিহার ও উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যে পা‌লিত হত। সাম্প্রতিককালে এই পূজা‌ দে‌শের প্রতি‌টি প্রা‌ন্তে উৎসব হিসা‌বে পা‌লিত হয়। এ উপল‌ক্ষ্যে সরকা‌রি ছু‌টিও ঘোষণা করা হয়।

পারিবারিক সুখ সমৃদ্ধি শা‌ন্তি ব্যাধি তথা বি‌বিধ মনোবাঞ্ছা পূরণের ল‌ক্ষ্যে এই পূজা পালন করা হয়। শাস্ত্র ম‌তে ছট পূজায় কোনও মূর্তির উপাসনা করা হয় না। শুধুমাত্র অস্তমিত ও উদীয়মান সূর্যকে সাম‌নে রে‌খে পূজা করা হয়। কিন্তু কোথাও কোথাও নদী বা জলাশয়ের ঘাট-লাগোয়া স্থানে সূর্যদেব ষষ্ঠী সহ ঊষা ও প্রত্যুষার প‌টে আঁকা প্রতিচ্ছ‌বি রাখ‌তেও দেখা যায়। এই পূজা পাল‌নে ক‌ঠিন নিয়মও র‌য়ে‌ছে।

ছটপূজা উপলক্ষ্যে পাথারকান্দির সলগই, বৈঠাখাল, ডেঙ্গারবন্দ, হাতিখিরা, লোয়াইরপোয়া, শি‌বেরগুল, ইচাবিল, চান্দ‌খিরা, লঙ্গাই, আদম‌টিলা, ভুব‌রিঘাট, চাম্পাবা‌ড়ি, মেদ‌লি, পাথিনি, কাঁঠালত‌লি, কলক‌লিঘাট, চুড়াইবা‌ড়ি, বাজা‌রিছড়া প্রভৃতি অঞ্চলের নদী কিংবা জলাশ‌য়ের তী‌রে সাজ সাজ রব দেখা দিয়েছে। আগামী র‌বিবার ঘা‌টে ঘা‌টে সূর্যাস্তের আগে ভক্তরা কোমর জ‌লে দাঁড়ি‌য়ে সূর্য‌দেবের উপাসনা ক‌রবেন। পরেরদিন সোমবার প্রত্যুষে অনুরূপভা‌বে পূজা নি‌বেদ‌নের পর ছট পূজার প‌রিসমা‌প্তি ঘট‌বে।

এদিকে পু‌জোয় যা‌তে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘ‌টে সে ব্যাপা‌রে পাথারকা‌ন্দি ও বাজা‌রিছড়া পু‌লিশ‌ শুরু থে‌কেই তৎপর রয়ে‌ছে।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top