নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ইচা বাজারস্থিত রেল লাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম গোপাল নম৷ আহত গোপাল নমর বাড়ি ইচা বাজার শ্রী পল্লী এলাকায়৷ ঘটনার পর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত গোপাল নমকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত গোপাল নম৷
গোপাল নমর বাবা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় গোপাল নমকে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়৷ তারপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তবে কিভাবে গোপাল নম আহত হয়েছে তা তাদের জানা নেই৷ তবে জানা গেছে বুধবার রাতে ইচা বাজার এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোপাল নমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত নামে দুই যুবক৷ অভিজিৎ দেবের নিকট ৩০০ টাকা পাওনা ছিল গোপাল নম৷ অভিজিৎ-এর নিকট পাওনা টাকা চাওয়ার পর অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত তাকে ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে৷ একই সাথে পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়৷ এতে গুরুতর ভাবে আহত হয় গোপাল৷ আহত গোপাল নম-র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে এডি নগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷
2022-10-27

