News Flash

  • Home
  • খেলা
  • গুয়াহাটিতে প্রতিবন্ধী সাঁতার রাজ্যদলের রওয়ানা ৯ নভেম্বর
Image

গুয়াহাটিতে প্রতিবন্ধী সাঁতার রাজ্যদলের রওয়ানা ৯ নভেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। প্রতিভাবান প্যারা সাঁতারুদের নিয়ে রাজ্য দল গঠন করা হবে। ইতিমধ্যে শিবির থেকে তিনজনকে বাছাই করা হয়েছে। অপেক্ষা করা হচ্ছে, আরও কয়েকজন শিবিরে আসতে পারে বলে অনুমান। আসামের রাজধানী গুয়াহাটিতে আগামী ১১ থেকে ১৩ নভেম্বর জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাজ্য দল গঠনের নির্বাচনী শিবির ছিল। ব্যাপক সাড়া না পড়লেও ৫ জন সাঁতারু এতে অংশগ্রহণ করে। তাঁদের থেকে তিনজনকে বাছাই করা হয়েছে। সাঁতারুর সংখ্যা কম থাকায় চূড়ান্ত দল গঠন করা হয়নি।‌ প্যারা অলিম্পিক সুইমিং অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সচিব দীপক দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আরও ৪-৫ দিন সময় দেখে রাজ্য দল চূড়ান্ত করা হবে। সিলেকশন ট্রায়াল থেকে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। গুয়াহাটিতে আয়োজিত ২১ তম জাতীয় প্রতিবন্ধী সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রাজ্য দল ৯ নভেম্বর রেলপথে রওয়ানা বলে খবর রয়েছে।

Releated Posts

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

‘১৫ বছর পরেও সেই রাত ভুলিনি…’ ২০১১ বিশ্বকাপ জয়ের স্মৃতিতে আবেগঘন বার্তা সচিনের

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ২০১১ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ১৫ বছর পূর্তিতে আবেগঘন স্মৃতিচারণ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন…

ByByNews Desk Apr 2, 2026

টি–২০ বিশ্বকাপ: ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত

মুম্বই, ৫ মার্চ (আইএএনএস): রোমাঞ্চে ভরা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ভারত টি–২০ বিশ্বকাপের ফাইনালে উঠল। মুম্বইয়ের…

ByByadmin Mar 5, 2026

মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস 2026: রাধার সবমুখী পারফরম্যান্সে ভারত এ–এর ফাইনাল নিশ্চিত

ব্যাংকক, ২০ ফেব্রুয়ারি (আইএএনএস) – অধিনায়ক রাধা যাদব অসাধারণ সবমুখী পারফরম্যান্সে ভারত এ–কে ৫ উইকেটে জয় এনে দেয়…

ByByadmin Feb 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top