News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান সমাপ্ত
Image

তেলিয়ামুড়ায় বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  তেলিয়ামুড়া শারদীয়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান৷ মূলত প্রত্যেক বছর তেলিয়ামুড়া শারদীয়া দুর্গাপূজা কমিটি এই বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করে আসছে৷ এ বছরও এর ব্যাতিক্রম নয়৷ এবছর মূলত তেলিয়ামুড়া থানা এলাকার ৩৫টি পুজো উদ্যোক্তাদের তেলিয়ামুড়া দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পুরসৃকত করা হয়৷ বিভিন্ন কাজে সফল ২০ জনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এদিনের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তাছাড়া উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ও.সি সুব্রত চক্রবর্তী, পৌর পিতা রূপক সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা৷ তাছাড়া বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া থানা পরিদর্শন করেন৷ দীপাবলি এবং বিজয়া সম্মেলনেকে কেন্দ্র করে থানার দেওয়াল গুলিতে অঙ্কন করা দেওয়াল চিত্র গুলো  দেখে তিনি প্রশংসা করেন৷ এদিনের এই বিজয়া সম্মেলন কে কেন্দ্র করে বিভিন্ন পুজো উদ্যোক্তারা পুরস্কার গ্রহণ করতে তেলিয়ামুড়া থানার এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ততার সহিত অংশগ্রহণ করেন৷

Releated Posts

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দুই কলেজ পড়ুয়া, একজনকে জিবিপি হাসপাতালে রেফার

খোয়াই, ৩০ জুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনার কবলে পড়লেন দুই কলেজ পড়ুয়া। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক…

ByByReshmi Debnath Jul 1, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top