News Flash

Image

নকশালবাড়িতে দিনদুপুরে লোকালয়ে হানা হাতির পাল

নকশালবাড়ি, ১৬ অক্টোবর (হি.স.) : শিলিগুডি়র ইন্দো-নেপাল সীমান্ত তারাবাড়ি এলাকায় দিনদুপুরে লোকালয়ে হানা দিল হাতির পাল। রবিবার হাতির এই পালে রয়েছে ৮০ থেকে ৯০ টি হাতি। এদিন সকালে পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে মেচি নদী পেরিয়ে তারাবাড়ি এলাকায় চলে আসে। এখনও পর্যন্ত হাতির পালটি মেচি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা সন্ধ্যা নামলেই খাবারের লোভে ঢুকতে পারে হাতির পাল। হাতি গুলির ওপর নজরদারি চালাচ্ছে বনকর্মীরা।

ইন্দো-নেপাল সীমান্ত পানিঘাটা রেঞ্জের কলাবারি জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই আশ্রয় নিয়েছে ৮০ থেকে ৯০টি হাতি। এই হাতিগুলি খাবারের লোভে মেচি নদী পেড়িয়ে চলে যেত নেপালের সীমান্তবর্তী গ্রামগুলিতে। নেপাল সীমান্তে বিদ্যুতের ফেন্সিং করে দেওয়ায় এখন আর সেখানে যেতে পারছে না হাতির পাল। ফলে সন্ধ্যা নামলেই হানা দিচ্ছে সীমান্তবর্তী ভারতের গ্রামগুলিতে। স্থানীয়রা জানিয়েছেন, মাঝে মধ্যেই কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে হাতির পাল ঢুকে যাচ্ছে নকশালবাড়ি ব্লকের তারাবাড়ি, কেটুগাবুর, রকমজোত এলাকায়। গ্রামে ঢুকেই তছনছ করছে জমির ফসল। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে হাতির উপদ্রবে। বারংবার অভিযোগ করলেও বনদপ্তর হাতির উপদ্রব রুখতে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। গ্রামে ঢুকলে হাতি তাড়াতে ফোন করেও বনকর্মীদের পাওয়া যায় না বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top