News Flash

Image

ফের বন্যা, অসমের তিনটি জেলার ৩৩ হাজার মানুষ প্রভাবিত

গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : ফের বন্যার কবলে পড়েছে অসম। ইতিমধ্যে রাজ্যের তিনটি জেলার ৩৩ হাজার মানুষ বন্যায় প্রভাবিত হয়েছেন। এক ধেমাজি জেলায় ১৫ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লখিমপুর ও ডিব্রুগড় জেলায় যথাক্রমে ১৪,৮৯৫ এবং ৩,৮৫৭ জন বন্যার কবলে পড়ছেন।

ফ্লাড রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের রিপোর্ট, অসম এবং অরুণাচল প্রদেশে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির দরুন অনেক নদীর জলস্তর বেড়েছে। ওই রিপোৰ্টে আরও জানানো হয়েছে, ধেমাজি, ডিব্রুগড় এবং লখিমপুর জেলার অন্তত ৪৬টি গ্রাম জলে তলিয়ে গেছে। এছাড়া যোড়হাটের নিমাতিঘাটে ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধেমাজি জেলার ২২টি গ্রাম, লখিমপুর জেলার ২৩টি এবং ডিব্রুগড় জেলার একটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই তিন জেলায় প্রায় ১,৩০০ হেক্টর ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, ধেমাজি এবং লখিমপুর জেলায় প্রভাবিত হয়েছে প্রায় ১১ হাজার গৃহপালিত পশু।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top