News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি; সবরমতী আশ্রমে গান্ধীজিকে শ্রদ্ধা, কাটলেন চরকা
Image

দু’দিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি; সবরমতী আশ্রমে গান্ধীজিকে শ্রদ্ধা, কাটলেন চরকা

আহমেদাবাদ, ৩ অক্টোবর (হি.স.): দু’দিনের সফরে গুজরাটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গুজরাট সফরের প্রথম দিন, সোমবার সকালে আহমেদাবাদের সবরমতী আশ্রমে যান রাষ্ট্রপতি, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি। এরপর চরকাও কাটেন রাষ্ট্রপতি। এই সময়ে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার গুজরাট সফরে দ্রৌপদী মুর্মু। এদিনই গান্ধীনগরে স্বাস্থ্য, সেচ, জল সরবরাহ এবং বন্দর উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাষ্ট্রপতি ‘হারস্টার্ট’ চালু করবেন – মহিলা উদ্যোক্তাদের জন্য গুজরাট বিশ্ববিদ্যালয়ের একটি স্টার্ট-আপ প্ল্যাটফর্ম৷ তিনি আহমেদাবাদের গুজরাট ইউনিভার্সিটিতে শিক্ষা ও আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পেরও উদ্বোধন করবেন।

Releated Posts

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় তৃণমূলের সৌগত রায়, বললেন ‘সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হবে’

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) নিয়ে ফের বিরোধিতার সুর শোনা…

ByBySandeep Biswas Jul 12, 2026

শ্রী বদ্রীনাথ ধামে অনুদান আত্মসাতের অভিযোগ: তদন্ত রিপোর্ট জমা, একাধিকবার চুরির ইঙ্গিত

চামোলি, ১২ জুলাই (আইএএনএস) : শ্রী বদ্রীনাথ ধামে ভক্তদের দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী…

ByBySandeep Biswas Jul 12, 2026

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top