News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:রোটারি ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ
Image

Tripura:রোটারি ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷  ধর্মনগরের বাগিচা এলাকা বলে পরিচিত দক্ষিণ গঙ্গা নগরের ১০০ জন দুস্থ পরিবারের মধ্যে দুর্গাপূজার প্রাকমুহুর্তে বস্ত্র বিতরণ করা হলো৷ বস্ত্র বিতরণ করল রোটারি ক্লাব ধর্মনগর এবং ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে৷ রোটারিয়ান বর্তমান সভাপতি সুবীর সোম জানান,বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তারা এই দক্ষিণ গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতকে বেছে নিয়েছিল৷ তখন তারা উপলব্ধি করতে পেরেছিল যে পানীয় জলের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে এই গ্রামটি অবহেলিত এবং বেশ পিছিয়ে পড়া৷ তখন থেকে ধর্মনগরের রোটারি ক্লাব তাদের বিভিন্ন জনকল্যাণমূলক শিবির এখানেই করে এসেছে৷ সময়ে সময়ে এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রীর ব্যবস্থা করা৷ যারা মেধাবী তাদের জন্য উচ্চশিক্ষা ব্যবস্থা করা, এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করা, তাছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের প্রাক মুহুর্তে বস্ত্র বিতরণের মাধ্যমে দুস্থদের মুখে হাসি ফুটানো তাদের একটা বিশেষ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে৷ এই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে বেছে নিয়ে উন্নতি সাধন করে চলেছে রোটারি ক্লাব ধর্মনগর৷ ক্লাবের পক্ষে সভাপতি সুবীর সোম এবার দুর্গা পূজার প্রাক মুহুর্তে বস্ত্র বিতরণে ভারত সেবাশ্রম সংঘ যেভাবে তাদের সাথে হাত মিলিয়েছে তাতে তিনি সংঘের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top