News Flash

  • Home
  • বাণিজ্য
  • ফের রেপো রেট বাড়াল আরবিআই, ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.৯ শতাংশ
Image

ফের রেপো রেট বাড়াল আরবিআই, ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.৯ শতাংশ

মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ার পর রেপো রেট বেড়ে হল ৫.৯ শতাংশ। আরবিআই গভর্নর জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি হার ৫.৬৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেট ৬.১৫ শতাংশতে সমন্বয় করা হয়েছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম বলে প্রমাণিত হয়েছে, তা সত্ত্বেও এটি ছিল ১৩.৫ শতাংশ এবং সম্ভবত প্রধান বৈশ্বিক অর্থনীতির মধ্যে সর্বোচ্চ। আরবিআই গভর্নর জানান, চলতি বছরের জন্য মুদ্রাস্ফীতির অনুমান ৬.৭ শতাংশ ধরে রাখা হয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতি ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম কোয়াটার ১-এ আরও কমিয়ে ৫ শতাংশে নামবে বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top