News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:করোনার ভীতি কাটিয়ে এবছর ত্রিপুরায় সংখ্যায় বেড়েছে দুর্গা পূজা
Image

Durga Puja:করোনার ভীতি কাটিয়ে এবছর ত্রিপুরায় সংখ্যায় বেড়েছে দুর্গা পূজা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : করোনার ভীতি কেটে গেছে। তাই, ত্রিপুরায় এবছর দুর্গা পূজা সংখ্যায় বেড়েছে। গত বছরের তুলনায় এবছর নথিভুক্ত পূজার সংখ্যা বেড়েছে ৩৩০টি। তাই, শারদ উত্সব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এবং জননিরাপত্তায় বাড়তি আয়োজন করেছে পুলিশ প্রশাসন।

আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা পুলিশের সহকারী আইজি আইন-শৃংখলা জ্যোতিষ্মান দাস চৌধুরী বলেন, গত বছর রাজ্যে নথিভুক্ত পূজার সংখ্যা ছিল ২১৭৬টি। এবছর তা বেড়ে হয়েছে ২৫০৬টি। তার মধ্যে শহর এলাকায় ৯৭৯টি এবং গ্রামীণ এলাকায় ১৫২৭টি পূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকায় দুর্গা পূজার সংখ্যা ৪৩৬টি।

তিনি বলেন, গত বছর দুর্গা পূজায় নিরাপত্তা ব্যবস্থায় ২৪০০ পুলিশ ও টিএসআর নিযুক্ত করা হয়েছিল। এবছর তার অনেক বেশি ব্যবস্থা করা হয়েছে। ৯৯টি সিসিটিভি বসানো হয়েছে এবং ১৩০টি পুলিশের গাড়ি নজরদারি চালানোর জন্য মোতায়েন থাকবে।

তাঁর কথায়, ত্রিপুরা পুলিশ ইতিমধ্যে আগাম সতর্কতা ব্যবস্থা নিয়েছে। সেই সাথে সমাজদ্রোহীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং ট্রাফিকের তরফে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।তাঁর দাবি, শারদ উত্সব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ কর্মী, টিএসআর জওয়ান এবং এসপিও-দের মোতায়েন করা হবে। ট্রাফিকের তরফে কিছু বিধিনিষেধ আরোপ থাকবে। নির্দিষ্ট সময়ের জন্য কিছু রাস্তায় নো-এন্ট্রি থাকবে।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top