বিবেকানন্দ-১ (রাজকুমার)
ভারত রত্ন সঙ্ঘ-১(অম্লান)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলে, বিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করেও জয় পেলো না বিবেকানন্দ ক্লাব। রক্ষণভাগের ফুটবলারদের ক্ষাণিকের ভুলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো নারায়ন দেবনাথের দলকে। আর পয়েন্ট ভাগ করে খেতাবের জন্য আসরের শেষ ম্যাচের দিকে নজর রাখতে হবে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের সুপার লিগে। অরুন্ধতিনগর পুলিস মাঠে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। অথচ ৭১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলো বিবেকানন্দ ক্লাব। ‘অশ্বমেঘ ঘোড়ার’ দৌড় এদিনও শুরু থেকে অব্যহত ছিলো। খেতাব নিশ্চিত করতে জয় ছাড়া বিকল্প কিছু ছিলো না। তা মাথায় রেখেই মাঠে নেমেছিলেন হেমন্ত দেববর্মা-রা। খেলা শুরু করেছিলেনও জয় পাওয়ার মতোই। প্রথমার্ধে আধিপথ। দেখান বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ৩২ মিনিটে হেমন্ত দেববর্মার থ্রু পাস থেকে বিবেকানন্দ ক্লাবকে এগিয়ে দেন রাজকুমার ওরাং। ব্যবধান বাড়ানোর মতো প্রথমার্ধেই আরও সুযোগ পেয়েছিলো বিবেকানন্দ ক্লাব। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতীআয় দ্বিতীয়বার জাল নাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা রক্ষণাত্তক ফুটবল খেলতে থাকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে ক্রমাগত আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও তেমন কিছুই করতে পারেননি ভারত রত্ন সঙ্ঘের ফুটবলাররা। কৌশিক রায়ের দলের তখন সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। ম্যাচের বয়স ৭১। আক্রমণে যায় ভারত রত্ন সঙ্ঘ। অফসাইড ট্রেপ করতে গিয়ে বিবেকানন্দ ক্লাবের তিন রক্ষণভআগের ফুটবলার সৌরভ দাস,রাকেশ দেববর্মা এবং ডেভিড দেববর্মা দঁাড়িয়ে পড়েন। সুযোগটা কাজে লাগিয়ে ভারত রত্ন সঙ্ঘকে মোক্ষম ১ পয়েন্ট এনে দেন অম্লান কান্তি দাস। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। সুপার লিগে ২ ম্যাচ খেলে বিবেকানন্দর পয়েন্ট ৩ এবং ভারত রত্ন সঙ্ঘের পয়েন্ট ২।

