গুয়াহাটির আকাশে নয়টি ফাইটার জেটের নান্দনিক কলা প্রদর্শন বায়ুসেনার

গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির আকাশে নয়টি ফাইটার জেটের রোমাঞ্চকর নান্দনিক কলা প্রদর্শন করেছে ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় বায়ুসেনার অ্যারোবেটিক দল আজ মঙ্গলবার গুয়াহাটির ব্রহ্মপুত্র নদে লাচিত ঘাটের উপরে সামুকোই স্ক্যাটে বায়বীয় অ্যারোবেটিক স্টান্ট করেছে। এদিন সকাল ১০-টা থেকে ১১টা পর্যন্ত টানা এক ঘণ্টা আকাশে প্রদর্শিত হয় নন্দনিক কলা। স্কোয়াড্রন হক এমকে-১৩২ এয়ারক্রাফট ব্যবহার করে এই অ্যারোবেটিক কলা প্রদর্শন করেছেন বায়ুসেনারা। অসম সরকারের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সংগতি রেখে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্টার্ন এয়ার কমান্ড।

ভারতীয় বায়ুসেনা এই কাৰ্যসূচি উপভোগ করেছেন অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, এয়ার মার্শাল ডিকে পটনায়ক (এভিএসএম ভিএম এওসি-ইন-সি, ইস্টার্ন এয়ার কমান্ড) সহ বায়ুসেনা ও রাজ্য সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার ৫২-তম স্কোয়াড্ৰনের এক অংশ সূৰ্যকিরণ দল বিগত ২৫ বছর ধরে বিমান অ্যারোবেটিক্স প্ৰদৰ্শন করে আসছে। ইতিমধ্যে স্কোয়াড্ৰন গত ১৬ সেপ্টেম্বর ভূবনেশ্বর এবং ১৮ সেপ্টেম্বর পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে সাহসী ও শ্বাসরুদ্ধকারী আকাশী কৌশল প্ৰদৰ্শন করেছে। জানা গেছে, গুয়াহাটির পর আগামী ৮ অক্টোবর চণ্ডীগড় এবং ১৪ অক্টোবর বরেলিতে তাঁদের কলা প্ৰদৰ্শন করবে ভারতীয় বাসুসেনা।