News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে চারটি বিওপি ভবনের উদ্বোধন, অমিত শাহ বললেন দেশের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত
Image

কিশনগঞ্জে চারটি বিওপি ভবনের উদ্বোধন, অমিত শাহ বললেন দেশের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত

কিশনগঞ্জ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের কিশনগঞ্জের এসএসবি ক্যাম্পে সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট (বিওপি)-এর চারটি ভবনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন জোর দিয়ে বলেছেন, দেশের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত। কিশনগঞ্জের এসএসবি ক্যাম্পে ফতেপুর, পেকটোলা, বেড়িয়া, আমগাছি এবং রানিগঞ্জে চারটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ভবন উদ্বোধনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নেপালের উন্মুক্ত সীমান্ত নিরাপত্তা কর্মীদের জন্য চ্যালেঞ্জিং।

নেপাল ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মানব ও পশুপাচার রোধ করতে সীমান্তে সতর্ক থাকতে সীমা সুরক্ষা বল (এসএসবি)-এর জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকায় নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে এসএসবি-র উচিত ড্রোন এবং সিসিটিভি-সহ সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণ করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, এসএসবি জওয়ানরা শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলগুলিই রক্ষা করছেন না, বরং বিহার এবং ঝাড়খণ্ডে নকশাল ঝুঁকি নির্মূল করার জন্য প্রশংসনীয় কাজ করছেন।

কিশনগঞ্জের বিএসএফ ক্যাম্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ, এসএসবি এবং আইটিবিপি-র মহাপরিচালকদের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি বৈঠক হয়েছে এদিন। এই বৈঠকে সীমান্ত এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের কিশনগঞ্জেরবুড়ি কালী মন্দিরে পূজার্চনা করেন। আরতিতে অংশ নেন তিনি। অমিত শাহ হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই মন্দিরে পুজো করেছেন।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top