লোকমন্থন ২০২২ : উপ-রাষ্ট্ৰপতির হাতে উন্মোচিত মুখ্যমন্ত্ৰীর লেখা বই

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির পাঞ্জাবাড়িতে অবস্থিত শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে আয়োজিত ‘লোকমন্থন-২০২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি ভারতের উপ-রাষ্ট্ৰপতি জগদীপ ধনখড়। উদ্বোধনী কার্যক্রমে উপ-রাষ্ট্রপতির সঙ্গে মঞ্চে ছিলেন রাজ্যপাল অধ্যাপক ড. জগদীশ মুখি, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, প্ৰজ্ঞা প্ৰবাহ-এর রাষ্ট্ৰীয় আহ্বায়ক জে নন্দকুমা, লোকমন্থন-২০২২-এর কাৰ্যনির্বাহী সভাপতি ড. গাৰ্গী শইকিয়া মহন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর লোকমন্থন-২০২২ উপলক্ষ্যে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মার লেখা ‘এটা সপোনর সন্ধানত’ (একটি স্বপ্নের সন্ধানে) শীৰ্ষক বই উন্মোচন করেছেন উপ-রাষ্ট্ৰপতি জগদীপ ধনকড়।

এদিকে অনুষ্ঠান সম্পর্কে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা টুইট করে তাঁর এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অপরিসীম আনন্দিত হয়েছি। আমাদের নিজস্ব সংস্কৃতি, পরম্পরা, গুণ, জ্ঞান এবং জীবনশৈলীর চিন্তা প্ৰক্ৰিয়ার দিকে এগিয়ে যাওয়ার বাৰ্তা দেওয়া ছাড়াও উপ-রাষ্ট্ৰপতির উপস্থিতিতে অনুষ্ঠানটি নিশ্চিতভাবে অসাধারণ সাফল্য লাভ করবে।’

মুখ্যমন্ত্ৰী আরও বলেছেন, ‘আমাদের মূল্যবোধ ও নীতি-নিয়মকে মনে রেখে ‘লোকমন্থন’ আয়োজনের জন্য অসমকে চয়ন করার জন্য আমি আয়োজকদের প্ৰতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার রাজ্যের বিভিন্ন জনজাতি, উপজাতি এবং খিলঞ্জিয়া জনগোষ্ঠীর মানবসম্পদ সমৃদ্ধ সঙ্গমের মাধ্যমে বৌদ্ধিক মস্তিষ্ককে উর্বর করতে সাফল্য অর্জনে অবদান রাখবে।