ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। গুজরাটে অনুষ্ঠিতব্য জাতীয় গেমসে ত্রিপুরা থেকে পাঁচ ইভেন্টে ১৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এবছর গুজরাটে অনুষ্ঠিত হবে ৩৬ তম জাতীয় গেমস। ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত হবে আসর। গুজরাটের ৬ টি শহর — আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, ভদোদরা, রাজকোট এবং ভাবনগরে হবে এবারকার জাতীয় গেমসের আসর। গত বছরের পারফরম্যান্স দেখেই এবছর জাতীয় ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের ডাকছেন আসরে। ৪ ইভেন্টের ত্রিপুরার খেলোয়াড়দের তালিকা জাতীয় ক্রীড়া সংস্থা পাঠিয়েছে ত্রিপুরা স্টেট অলিম্পিক সংস্থার কাছে। রাজ্য সংস্থা থেকে এখবর জানানো হয়েছে। যথারীতি খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়েছে। সংবাদে প্রকাশ, রাজ্য জিমন্যাস্টিক সংস্থা থেকে পাঠানো হয়েছে দু’জন জিমন্যাস্টের নাম। তারা হলো প্রতিষ্ঠা সামন্ত ও অস্মিতা পাল। সঙ্গে কোনও জিমন্যাস্ট কোচের নাম পাঠানো হয়নি বলে বিষয়টা একাংশে বিতর্ক সৃষ্টি করেছে। উদ্যোক্তা সংস্থার নিয়মানুযায়ি আসর শুরু হওয়ার দুইদিন আগেই খেলোয়াড়রা নির্দিষ্ট ভেনুতে পৌঁছে যাবে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো অ্যাথলেটিক্সে : অঙ্কুর দেব, কুশ কুমার দত্ত, রাকেশ দত্ত , রাহুল সাহা, লক্ষ্মী রাণী ত্রিপুরা। বক্সিংয়ে : করণ রূপিনী, তুষার দেবনাথ, পরবিন্দর পুনিয়া। জুডো-তে : অশ্মিতা দে, নাজমা আক্তার, প্রফুল্ল মলশুম। উষু-তে : রাকেশ দাস এবং ফারুখ উদ্উদ্দিন। জিমনাস্টিক্সে : প্রতিষ্ঠা সামন্ত ও অস্মিতা পাল।

Gujarat:গুজরাটে জাতীয় গেমসে ৫ ইভেন্টে ত্রিপুরার ১৫
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















