News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:ধৃত চোরকে পুলিশ হেপাজত থেকে নিয়ে যেতে দূর্গচৌমুহনী ফাঁড়ি ঘেরাও এলাবাসীর
Image

Arrest:ধৃত চোরকে পুলিশ হেপাজত থেকে নিয়ে যেতে দূর্গচৌমুহনী ফাঁড়ি ঘেরাও এলাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর :  রাজ্যে চুরির ঘটনা উপার্জন করে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছেন৷ বিভিন্ন স্থানে রাত জেগে পাহারা দিয়ে চোরদের আটক করার তৎপরতা চলেছে৷ বিভিন্ন জায়গায় বাড়ি ঘরেও সিসি ক্যামেরা বসানোর তৎপরতা বাড়ছে৷ তাতে অবশ্য সাফল্য মিলছে৷ চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন সাধারণ মানুষ৷ তাতে সাফল্য আসছে৷ ফের সি সি ক্যামেরার ফুটেজ দেখে জনতা আটক করলো কুখ্যাত বাইক চোরকে৷ গত ৮ সেপ্ঢেম্বর রাজধানীর  বিটারবনের সুনা মিয়ার বাড়ি থেকে তাঁর  ছেলের বাইক চুরি হয়৷ এলাকাবাসী সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে৷ চোর নরসিংগরের বাসিন্দা, নাম সুদীপ শীল ওরফে রনি৷ সে একসময়  বিটারবনে ভাড়া থাকতো৷ রবিবার বিটারবনের বাসিন্দারা নরসিংগড় থেকে সেই চোরকে আটক করে এয়ারপোর্ট থানার হাতে তুলে দেয়৷ পরে এয়ারপোর্ট থানা থেকে দুর্গা চৌমুহনী ফাঁড়িতে নিয়ে আসার সময় বিটারবন এলাকাবাসী গাড়ি থেকে নামিয়ে চোরকে উত্তম মাধ্যম দেয়৷ এলাকাবাসী দুর্গা চৌমুহনী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রাখে৷ তাদের দাবি, চোরকে তাদের হাতে  তুলে দিতে হবে এবং  আরও যে দুজন ছিল ওদের নাম প্রকাশ করতে হবে৷ থানা ঘেরাও করার ফলে দেখা দেয় উত্তেজনা৷  পুলিশ বাহিনীর সাহায্যে ধৃত চোরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top