দীর্ঘ সময় অতিক্রান্ত, বিহারের দানাপুরে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১০ জন

পাটনা, ৫ সেপ্টেম্বর (হি.স.): অতিক্রান্ত দীর্ঘ সময়, বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকায় গঙ্গায় নৌকাডুবির ঘটনায় এখনও খোঁজ পাওয়া যায়নি ১০ জনকে। রবিবার বিকেলে গঙ্গায় ডুবে যায় একটি নৌকা, ওই নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিলেন। বাকিরা সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, ১০ জনকে খুঁজে পাওয়া যায়নি।

প্রায় ৫৫ জন গবাদিপশুর জন্য সবজি ও খাবার আনতে নদীর ওপারের গঙ্গাহারা দ্বীপে যাচ্ছিলেন। ফেরার সময় আরেকটি নৌকার সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ হয়। প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়, ৫৫ জনের মধ্যে ১০ জন তলিয়ে যান। সোমবার সকাল থেকে তাঁদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ।