ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। জয় পেলো জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ২-০ গোলে পরাজিত করলো এম এল এ পাড়া এফ সি দলকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। শনিবার ম্যাচের শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দলের ফুটবলাররা। ঘরের মাঠে স্থানীয় সমর্থকদের সমর্থন পেয়ে বল দখলের লড়াইয়েও অনেকটা এগিয়ে ছিলো। শুরুতেই বিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে চুরমার করে দেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দলের ফুটবলাররা। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে আকাশ ত্রিপুরা এবং ধোনী রিয়াং গোল করেন। ক্রিকেটের ব্যাট এবং বল ছেড়ে ফুটবল মাঠেও সফলতা পেলো ধোনী। প্রসঙ্গত: মহকুমার একজন প্রতিভাবান ক্রিকেটার ধোনী। জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস।

ফুটবলে ২য় রাউন্ডে জোলাইবাড়ি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















