নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ আগস্ট৷৷ বনদপ্তরের কর্মীরা কল্যাণপুরে মাঝে মাঝে নাটক মঞ্চস্থ করে৷ বলা চলে শুধু মাসের শেষের দিকেই কাঠ বিরোধী অভিযানের নামতে দেখা যায়৷ কল্যাণপুর কাঠ পাচারের স্বর্গরাজ্য শান্তিনগর বলে পরিচিত তা সকলের জানা৷
তেলিয়ামুড়া বনকর্মীদের দাবি প্রতিদিনের মতো নাকি কল্যাণপুরে তাদের পেট্রোলিং চলছে৷ আর এই পেট্রোলিংয়ে এই পচার কাঠ ও একটি বোলরু গাড়ি আটক করে৷ সংবাদে প্রকাশ, শনিবার তেলিয়ামুড়া বনদপ্তরের বনকর্মীরা রুটিন পেট্রোলিং -এ বেরিয়ে কল্যাণপুরের কুঞ্জবন এলাকা থেকে একটি অবৈধ চেরাই কাঠ বুঝাই গাড়ি আটক করে৷
বন কর্মীরা পেট্রোলিং করার সময় দেখতে পায় টিআর-০১-পি- ১৭৯৩ নম্বরের একটি বোলেরো ট্রাক গাড়ি অবৈধ চেরাই কাঠ বোঝাই করে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু বনকর্মীদের প্রত্যক্ষ করে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে পেট্রোলিং -এ থাকা বনকর্মীরা গাড়িটিকে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়৷ যদিও কাঠ পাচারে জড়িত গাড়িতে থাকা পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি বনকর্মীদের৷ পরবর্তীতে বন কর্মীরা অবৈধ কাঠ সহ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে৷ জানা যায়, আটককৃত কাঠ সহ গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা৷ প্রশ্ণ হচ্ছে বনকর্মীরা কেন কাঠ পাচারকারীদের ধরতে ব্যর্থ হল৷
2022-08-28

