News Flash

  • Home
  • খেলা
  • বড়পাথারির ফুটবলে গোলটিলা, ইয়ুথ ক্লাব জয়ী
Image

বড়পাথারির ফুটবলে গোলটিলা, ইয়ুথ ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত অমর জমাতিয়ার হাত ধরে জয় পেলো তুলামুড়ার গোলটিলা দল। নূণ্যতম গোলে পরাজিত করলো কুকিছড়া দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। রবিবার বড়পাথারি স্কুল মাঠে দুটি ম্যাচ হয়। দ্বিতীয় ম্যাচে জয় পায় ইয়ুথ ক্লাব। এদিন প্রথম ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৪ মিনিটে বিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের সামান্য ভুলে ফণাকায় বল পেয়ে অমর জমাতিয়া জয়সূচক গোলটি করেন। এরপর ম্যাচে ফেরার জন্য কুকিছড়ার ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের গোলরক্ষককে বোকা বানাতে পারেননি। শেষ পর্যন্ত অমরের গোলে জয় পায় তুলামুড়ার গোলটিলা দল। ম্যাচটি পরিচালনা করেন রাজীব মজুমদার। দিনের দ্বিতীয় ম্যাচে ইয়ুথ ক্লাব নূণ্যতম গোলে পরাজিত করে ছবিটিলাকে।  বিজয়ী দলের পক্ষে ম্যাচের ২৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ঋষি মারাক। কেলা পরিচালনা করেন টিঙ্কু দে। ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেলো তুলামুড়ার গোলটিলা দল এবং ইয়ুথ ক্লাব। ছুটির দিন থাকায় এদিন ম্যাচটি উপভোগ করতে প্রচুর সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন মাঠে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top