News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু বিহার স্কুলের সামনে নেশা কারবারীদের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি
Image

শিশু বিহার স্কুলের সামনে নেশা কারবারীদের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে মাত্র কয়েকশো মিটার দূরে  নেশা কারবারীদের দ্বারা আক্রান্ত ও রক্তাক্ত এক ব্যক্তি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায়, শনিবার রাতে দীপ্তনু ঘোষ নামে এক যুবক শিশু বিহার স্কুল সংলগ্ণ এলাকায় নেশা কারবারীদের দ্বারা আক্রান্তের শিকার হন৷
নেশাগ্রস্ত কয়েকজন যুবককে নেশা করতে দেখে দীপ্তনু ঘোষ বাধা দেয়৷ তারপরই নেশা কারবারিরা ঝাঁপিয়ে পড়ে দীপ্তনু ঘোষের উপর৷

পরবর্তী সময় আক্রান্ত ব্যক্তি ছুটে আসে পশ্চিম থানায়৷ নেশা কারবারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি৷ তিনি জানান, এলাকায় প্রতিদিন নেশার আসর জমে উঠে৷ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাসভবন হওয়ায় গোটা এলাকায় নিরাপত্তার চাদরে ঘেরা থাকে৷ কিন্তু পুলিশের সামনেই চলছে উন্মুক্তভাবে নেশার আসর৷ পুলিশের উপযুক্ত পদক্ষেপের অভাবে এখন সাধারণ মানুষ পর্যন্ত আক্রান্ত হচ্ছে৷

সন্ধ্যা থেকে শুরু হয় নেশা সামগ্রী বিক্রি৷ এলাকায় দূরদূরান্ত থেকে যুবকরা এসে নেশা সেবন করে৷  এলাকাবাসী নেশা কারবারীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে৷ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহর এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ নেশার সাগরে ভাসছে গোটা রাজধানী আগরতলা শহর৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেও কার্যত সেই ঘোষণা বাস্তবায়িত করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top