News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি নিরক্ষরদের দল এবং দেশকে নিরক্ষর রাখতে চায় : মনীশ সিসোদিয়া
Image

বিজেপি নিরক্ষরদের দল এবং দেশকে নিরক্ষর রাখতে চায় : মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে এবার আরও তীব্র আক্রমণ শানালেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। এবার বিজেপিকে ‘নিরক্ষর দল’ আখ্যা দিয়েছেন তিনি। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে মনীশ সিসোদিয়া বলেছেন, দিল্লির সরকারি স্কুলগুলি বেশ কিছু বেসরকারি স্কুলের থেকেও ভাল। বিজেপি নিরক্ষরদের দল এবং দেশকে নিরক্ষর রাখতে চায়। নিজেদের রাজ্যেই তারা বেশ কয়েকটি সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে তদন্ত হওয়া উচিত।

মনীশ সিসোদিয়া আরও বলেছেন, “তারা মুখ্যমন্ত্রীর দফতরে অভিযান চালিয়েছে। ৪০ জন বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, কিছুই খুঁজে পায়নি। তারপর ভুয়ো আবগারি নীতি মামলায় সিবিআই-কে আমার বাড়িতে পাঠিয়েছে, বুঝল কিছু পাবে না। তাই তারা এখন নতুন কিছু শুরু করেছে, তৈরি করা স্কুলগুলিতে।” মনীশ সিসোদিয়া আরও বলেছেন, ২০২৫-২০২১ সালের মধ্যে ৭২ হাজারটিরও বেশি স্কুল বন্ধ ছিল। ২০১৮-১৯ সালেই ৫১ হাজারের বেশি স্কুল বন্ধ ছিল। সরকারি স্কুল বন্ধ করে দেওয়ায় বেসরকারী স্কুলগুলি উন্নতি করছে, সেই প্রাইভেট স্কুলগুলি তাদের নিজস্ব বিধায়ক দ্বারা তৈরি করা হয়েছে। প্রায় ১২ হাজার বেসরকারি স্কুল খোলা হয়েছে।”

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top