News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বিরুদ্ধে আপসহীন যুদ্ধের হুঁশিয়ারি জেলেনস্কির
Image

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বিরুদ্ধে আপসহীন যুদ্ধের হুঁশিয়ারি জেলেনস্কির

কিয়েভ, ২৪ আগস্ট ( হি.স.) : ইউক্রেনের ‘পুনর্জন্ম’ হল। কোনও অবস্থাতেই রাশিয়ার সঙ্গে ‘আপস’ নয়। বুধবার দেশের ৩১-তম স্বাধীনতা দিবসে এই ভাষাতেই নাগরিকদের উদ্বুদ্ধ করলেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ঘটনাচক্রে এদিনই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্ণ হল। ১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের অবসান ও সোভিয়েতের পতনে স্বাধীন দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ায় ইউক্রেন।

অন্যান্যবার সমারোহ করে স্বাধীনতা দিবস পালিত হলেও এবার রুশ হানার আতঙ্কে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিন্তু, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের মনোবল বাড়াতে জেলেনস্কি জাতির উদ্দেশে ভাষণ দেন।

আবেগভরা গলায় তিনি বলেন, রুশ হানার সঙ্গে সঙ্গে ইউক্রেনের পুনর্জন্ম হয়েছে। রুশ হানার আশঙ্কায় এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবতীয় আনন্দানুষ্ঠান বাতিল করা হয়। খারকিভ, মাইকোলিভেও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। জেলেনস্কি আরও বলেছেন, অধিকৃত ক্রিমিয়া যে কোনও মূল্যে পুনর্দখল করবেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে ইউক্রেন ইতিমধ্যেই ইউরোপের সমর্থন ও অভিনন্দন পেয়েছে। জার্মান চ্যান্সেলর ওলফ স্কোলজ রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

ব্যাঙ্কে ১ কোটি ৪৬ লক্ষ নেপালি টাকা, সম্পত্তির হিসাব প্রকাশ নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর

কাঠমান্ডু, ১২ এপ্রিল(আইএএনএস): নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তাঁর সম্পত্তির হিসাব প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোট: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিশেষ ইসিআই দল

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশন (ইসিআই)-র…

ByByNews Desk Apr 12, 2026

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর ‘চূড়ান্ত প্রস্তাব’-এ সমর্থন ট্রাম্পের

ওয়াশিংটন, ১২ এপ্রিল (আইএএনএস): ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব”-এর পক্ষে সমর্থন…

ByByNews Desk Apr 12, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top