চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৪ আগস্ট ( হি.স.) : স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এই সফরে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর সঙ্গে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে এখবর জানিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, সুস্থ হওয়ার পরে সোনিয়া গান্ধী দেশে ফিরে আসার আগে তাঁর অসুস্থ মাকে দেখতে যাবেন এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেবেন।

তবে তিনি ৪ সেপ্টেম্বরের আগে দিল্লিতে ফিরবেন। ওইদিন দলের পক্ষ থেকে একটি ‘র‌্যালি’র আয়োজন করা হয়েছে, সেখানে তিনি ভাষণ দেবেন।