সাময়িকভাবে বন্ধ থাকার পর রবিবার ফের শুরু হল বৈষ্ণোদেবী যাত্রা

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : খারাপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ হলেও রবিবার ফের বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের যাত্রা।
কড়া নিরাপত্তায় রবিবার সকাল থেকে আবার শুরু হল বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের যাত্রা। যাত্রাপথে ইজিমধ্যেই পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রাপথে মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের পক্ষ থেকেও কড়া নজর রাখা হয়েছে পরিস্থিতির ওপর। কার্যত অমরনাথ যাত্রাপথের মতন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
প্রসঙ্গত, জুলাই মাসে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল অমরনাথ যাত্রাপথে। তবে আপাতত মন্দির উদ্দেশ্যে রওনা দেওয়া তীর্থযাত্রীদের একটাই প্রার্থনা, আবহাওয়া যেন কোনভাবেই না বিগড়োয়।–